Skip to main content

HISTORY: আফগানিস্তানে সোভিয়েত সেনা

আফগানিস্তানে ১৯৭৯ সালে ডিসেম্বরের দিকে দলে দলে সোভিয়েত সেনা ঢুকতে থাকে। ২৪ - ২৬ ডিসেম্বর, এ দুদিনে প্রায় ২০০ বিমান সেনা পরিবহনের কাজে নিয়োজিত হয়।
An Old Soviet T55 tank left by the Soviet army during their ...
Soviet Tank
তাদের লক্ষ্য ছিলো আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত কমুনিস্ট সরকারকে রক্ষা করা। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, সোভিয়েত সেনারা ৬ মাস অবস্থান করবে বললেও তা রক্ষা করা হয়নি। এক সোভিয়েত সেনা কর্মকর্তা বললেন, আমরা যেভাবে যুদ্ধ করছি, তাতে আমাদের নাতি- নাতনিদের প্রজন্মকেও এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।
১৯৭৯ সালের এপ্রিল, কাবুলের রাস্তায় স্কার্ট পরা আফগান মেয়েরা
স্কার্ট পরা আফগান মেয়ে, ১৯৭৯ সাল
যুদ্ধের অবস্থা খুবই করুন ছিলো। এক উর্ধতন কর্মকর্তার বরাতে, প্রতি চার সোভিয়েত সেনার একজন হয় নিজেদের ভুলে কিংবা গুলিতে মারা যেত না হয় আত্নহত্যা করতো।
তিনি একটি কথা উল্লেখ করেন, এক কমবয়সী সেনা তার অস্ত্র রেখে নিখোঁজ হয়। যাওয়ার আগে সাথে কিছু গ্রেনেড নিয়ে যায়। পরে তার ছিন্নভিন্ন লাশ ও তার লেখা একটি নোট পাওয়া যায়, যেখানে সে লিখে, "আমার মত কাপুরুষের বেঁচে থাকার কোন অধিকার নেই। আমার মাকে বলবেন আমি বীরত্বের সাথে লড়াই করেছি।" সেই কর্মকর্তা এখনও এই ঘটনা মনে রেখেছেন। তাছাড়া প্রায়ই সোভিয়েত পাইলটরাও মদ খেয়ে বিমান চালাতো। যার কারণে প্রায়ই দুর্ঘটনা বা অন্য বিমানে ধাক্কা লাগার ঘটনা ঘটত। তাছাড়া এ যুদ্ধে অগনিত সোভিয়েত সেনাদের মৃত্যুর খবর গোপন রাখাও সম্ভব হয়নি।
স্টিংগার মিসাইল লঞ্চার কাঁধে একজন মুজাহিদীন যোদ্ধা, ১৯৮৯
স্টিংগার মিসাইল লঞ্চার কাঁধে একজন মুজাহিদীন যোদ্ধা, ১৯৮৯
প্রায় দশ বছর পর যখন সোভিয়েত ইউনিয়ন সেনা প্রত্যাহার করে তখন আনুমানিক ২৫ হাজার সোভিয়েত ও ১০ লক্ষ আফগান তাদের প্রাণ হারায়। সেনা প্রত্যাহারের প্রায় ২ বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়।

Source & Photos: BBC Bangla
Author: MD ZOBAIDUR RAHMAN

Comments

Popular posts from this blog

নতুন নিয়মে Goethe Institut- Dhaka তে যেভাবে অনলাইনে কোর্স Enrollment process করবেন

২৮ শে আগস্ট ২০২০ থেকে জার্মান A1 লেভেলের কোর্স শুরু হতে যাচ্ছে। এবারের কোর্স রেজিস্ট্রেশন কিছুটা ভিন্ন হতে চলেছে। অনেকেই সকাল এমনকি ভোর ৩ টা থেকেও Goethe Institut- Dhaka তে লাইনে দাঁড়িয়ে থাকে যা অনেক ক্ষেত্রে নিরাপত্তার ইস্যু করতে পারে। তাই তারা এই সেশন থেকে Enrollment system অনলাইনে আনছে। এটি first‐come, first‐served basis এ হবে । এখানে Enrollment process নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। উল্লেখ্য এখন করোনার জন্য অনলাইনে ক্লাস হচ্ছে, তাই সব কোর্সে ১০% ছাড় দেয়া হচ্ছে। এখন Start Deutsch A1 (German A1) এর ফি ২০,৭০০/= টাকা মাত্র। পূর্বে যা ২৩,০০০ ছিলো। ⚠️ Registration ১৪ জুন, ২০২০ সকাল ৯ টায় থেকে চালু হবে যার সময়সীমা ১৬ জুন, ২০২০ সন্ধ্যা ৫ টা পর্যন্ত থাকবে। ⚠️ আবেদনগুলি সময়সীমার মধ্যেই প্রেরণ করতে হবে। নতুবা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের পর Confirmation E-mail এ আরও নির্দেশাবলী দেওয়া হবে। 👣 Enrollment Steps/ ধাপসমূহঃ ১. আবেদন ফর্মটি পূরণ করতে হবে। একে Electronically / কম্পিউটার থেকেই পূরণ করতে হবে। যেকোনো পিডিএফ এডিটর দিয়ে সহজেই একে পূরণ করা যাবে। নিচে ছবি দেওয়া হলো। ফর্ম ডা...

দূতাবাসের সিদ্ধান্ত/ Visa Rejection হলে যেভাবে আপিল/ Remonstration করবেন

আপনি যদি আপনার ভিসার সিদ্ধান্তে সন্তুষ্ট না হন তবে দূতাবাস আপনাকে আপিল বা Remonstrate (প্রতিবাদ) করার সুযোগ দেবেন। এর জন্য আপনি দূতাবাস নির্ধারিত কিছু সময় পাবেন Remonstrate বা আপিল করার জন্য। তাই, ভিসার সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে কিংবা সন্তুষ্ট না হলে ভেঙ্গে পড়ার কিছু নেই। আপনি যদি নিজেকে সঠিক মনে করেন এবং এই সিদ্ধান্তকে অযৌক্তিক ভাবেন তবে আপিল করুন। এর জন্য কোনো উকিল বা আইনজীবির শরণাপন্ন না হওয়াই শ্রেয়। এতে অর্থ এবং সময় দুটোই বাঁচবে। আপিলের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তারপরও আমি একটা নমুনা লেখার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই নমুনা/ ফরমেট দিয়েছে যে কিভাবে আপনি আপিল করতে পারবেন তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এরজন্য আপনাকে প্রথমেই একটি চিঠি লিখতে হবে। আপনি কি কারণে মনে করেন যে দূতাবাসের সিদ্ধান্ত অযৌক্তিক এবং পূর্নবিবেচনা করা উচিত। তবে চিঠিটি যতটা ছোট (২ পৃষ্ঠার মধ্যে লেখা ভালো) করে লেখা যায় ততটা ভালো। ছবিতে দেওয়া নমুনা অনুসারে প্রথমে আপনার ব্যাক্তিগত তথ্য দিতে হবে। পরের প্যারাগ্রাফে/ অংশে আপনার ভিসা কেনো বাতিল হয়েছে এবং আপনি বিশ্বাস করেন যে দূতাবাস কর...

যারা জার্মান ভাষা ছাড়াই স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসায় আবেদন করতে পারবেন

আজ আলোচনা হবে যে যাদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন/ স্পাউস ভিসা পেতে জার্মান ভাষার প্রয়োজন হবে না। কারণ, ব্যাপারটা অনেকসময়ই সমস্যার/ দ্বন্দের সৃষ্টি করে। প্রথমেই বলে নিই, আমার সব তথ্য German Embassy Dhaka থেকে নেওয়া। কোনো ভুল্ভ্রান্তি হলে কমেন্টে জানান। মে ২০২০ অনুসারে, ঢাকায় জার্মান এমব্যাসি শুধুমাত্র Goethe institut Bangladesh থেকে ইস্যুকৃত সনদ ভিসা প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা পেতে প্রার্থীকে Start Deutsche A1 (যাকে আমরা German A1 নামে চিনি) সম্পন্ন করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। সাধারণত যে সব আবেদনকারীর শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা অথবা মানসিক সমস্যা রয়েছে যা তার ভাষার জ্ঞান অর্জনের অন্তরায়। এসব ক্ষেত্রে তাকে যথোপযুক্ত প্রমাণ অথবা মেডিকেল সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। এই চার ধাপ তাদের জন্য যারা জার্মানিতে যাওয়ার পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেনঃ ১. যাদের স্পাউস দক্ষ কর্মী হিসেবে জার্মানিতে কর্মরত। ( §19 AufenthG) ২. যাদের স্বামী/ স্ত্রী গবেষক হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে কর্মরত। (§ 20 AufenthG) ৩. স্ব-নির্ভর। মানে নি...