Skip to main content

নতুন নিয়মে Goethe Institut- Dhaka তে যেভাবে অনলাইনে কোর্স Enrollment process করবেন

২৮ শে আগস্ট ২০২০ থেকে জার্মান A1 লেভেলের কোর্স শুরু হতে যাচ্ছে। এবারের কোর্স রেজিস্ট্রেশন কিছুটা ভিন্ন হতে চলেছে। অনেকেই সকাল এমনকি ভোর ৩ টা থেকেও Goethe Institut- Dhaka তে লাইনে দাঁড়িয়ে থাকে যা অনেক ক্ষেত্রে নিরাপত্তার ইস্যু করতে পারে। তাই তারা এই সেশন থেকে Enrollment system অনলাইনে আনছে। এটি first‐come, first‐served basis এ হবে

এখানে Enrollment process নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। উল্লেখ্য এখন করোনার জন্য অনলাইনে ক্লাস হচ্ছে, তাই সব কোর্সে ১০% ছাড় দেয়া হচ্ছে। এখন Start Deutsch A1 (German A1) এর ফি ২০,৭০০/= টাকা মাত্র। পূর্বে যা ২৩,০০০ ছিলো।

⚠️ Registration ১৪ জুন, ২০২০ সকাল ৯ টায় থেকে চালু হবে যার সময়সীমা ১৬ জুন, ২০২০ সন্ধ্যা ৫ টা পর্যন্ত থাকবে। ⚠️

আবেদনগুলি সময়সীমার মধ্যেই প্রেরণ করতে হবে। নতুবা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের পর Confirmation E-mail এ আরও নির্দেশাবলী দেওয়া হবে।

👣Enrollment Steps/ ধাপসমূহঃ

১. আবেদন ফর্মটি পূরণ করতে হবে। একে Electronically/ কম্পিউটার থেকেই পূরণ করতে হবে। যেকোনো পিডিএফ এডিটর দিয়ে সহজেই একে পূরণ করা যাবে। নিচে ছবি দেওয়া হলো। ফর্ম ডাউনলোড লিংক,



ফর্মের নমুনা।


২. আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবির Scanned copy/ স্ক্যানেড কপি থাকতে হবে।

৩.  👉স্মার্ট ভোটার আইডি কার্ড অথবা,
      👉NID (National Identity Card)+ জন্মনিবন্ধন (অনলাইন) অথবা,
      👉বৈধ পাসপোর্টের ডাটা পেজ।

(উপরে উল্লেখিত তিনটির যেকোনো একটির Scanned Copy/ স্ক্যানড কপি থাকতে হবে।)

এবার Enrollment এর সময় শুরু হওয়ার সাথে সাথেই এই তিনটি জিনিস একসাথে সংযুক্ত করে এই ইমেইলে 👉 german-dhaka@goethe.de পাঠাতে হবে। তারপর ইমেইল ঠিক থাকলে একটি কনফার্মেশন মেইল পাবেন এবং কিভাবে কোর্স ফি দিতে হবে তা উল্লেখ থাকবে। 

এখন থেকে কোর্স ফি ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে Goethe Institut- Dhaka এর অফিসে রেজিস্ট্রেশনের সময় নেওয়া হবে। (বিশেষ দ্রষ্টব্যঃ করোনা মহামারীর জন্য ফি ক্যাশে নেওয়া হবে না, এবং কোনোপ্রকার কার্ডে পেমেন্ট গ্রহণযোগ্য নয়)

Author: MD Zobaidur Rahman ©️

Comments

Popular posts from this blog

দূতাবাসের সিদ্ধান্ত/ Visa Rejection হলে যেভাবে আপিল/ Remonstration করবেন

আপনি যদি আপনার ভিসার সিদ্ধান্তে সন্তুষ্ট না হন তবে দূতাবাস আপনাকে আপিল বা Remonstrate (প্রতিবাদ) করার সুযোগ দেবেন। এর জন্য আপনি দূতাবাস নির্ধারিত কিছু সময় পাবেন Remonstrate বা আপিল করার জন্য। তাই, ভিসার সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে কিংবা সন্তুষ্ট না হলে ভেঙ্গে পড়ার কিছু নেই। আপনি যদি নিজেকে সঠিক মনে করেন এবং এই সিদ্ধান্তকে অযৌক্তিক ভাবেন তবে আপিল করুন। এর জন্য কোনো উকিল বা আইনজীবির শরণাপন্ন না হওয়াই শ্রেয়। এতে অর্থ এবং সময় দুটোই বাঁচবে। আপিলের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তারপরও আমি একটা নমুনা লেখার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই নমুনা/ ফরমেট দিয়েছে যে কিভাবে আপনি আপিল করতে পারবেন তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এরজন্য আপনাকে প্রথমেই একটি চিঠি লিখতে হবে। আপনি কি কারণে মনে করেন যে দূতাবাসের সিদ্ধান্ত অযৌক্তিক এবং পূর্নবিবেচনা করা উচিত। তবে চিঠিটি যতটা ছোট (২ পৃষ্ঠার মধ্যে লেখা ভালো) করে লেখা যায় ততটা ভালো। ছবিতে দেওয়া নমুনা অনুসারে প্রথমে আপনার ব্যাক্তিগত তথ্য দিতে হবে। পরের প্যারাগ্রাফে/ অংশে আপনার ভিসা কেনো বাতিল হয়েছে এবং আপনি বিশ্বাস করেন যে দূতাবাস কর...

যারা জার্মান ভাষা ছাড়াই স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসায় আবেদন করতে পারবেন

আজ আলোচনা হবে যে যাদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন/ স্পাউস ভিসা পেতে জার্মান ভাষার প্রয়োজন হবে না। কারণ, ব্যাপারটা অনেকসময়ই সমস্যার/ দ্বন্দের সৃষ্টি করে। প্রথমেই বলে নিই, আমার সব তথ্য German Embassy Dhaka থেকে নেওয়া। কোনো ভুল্ভ্রান্তি হলে কমেন্টে জানান। মে ২০২০ অনুসারে, ঢাকায় জার্মান এমব্যাসি শুধুমাত্র Goethe institut Bangladesh থেকে ইস্যুকৃত সনদ ভিসা প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা পেতে প্রার্থীকে Start Deutsche A1 (যাকে আমরা German A1 নামে চিনি) সম্পন্ন করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। সাধারণত যে সব আবেদনকারীর শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা অথবা মানসিক সমস্যা রয়েছে যা তার ভাষার জ্ঞান অর্জনের অন্তরায়। এসব ক্ষেত্রে তাকে যথোপযুক্ত প্রমাণ অথবা মেডিকেল সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। এই চার ধাপ তাদের জন্য যারা জার্মানিতে যাওয়ার পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেনঃ ১. যাদের স্পাউস দক্ষ কর্মী হিসেবে জার্মানিতে কর্মরত। ( §19 AufenthG) ২. যাদের স্বামী/ স্ত্রী গবেষক হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে কর্মরত। (§ 20 AufenthG) ৩. স্ব-নির্ভর। মানে নি...